বিশ্বের মধ্যে এই প্রথম কোনো সিনেমার শুটিং হল মহাকাশে। রাশিয়ান আপকামিং সিনেমা 'The Challenge' এর শুটিং শেষ হল মহাকাশে। সম্প্রতি রাশিয়ান অভিনেত্রী Yulia Peresild এবং সিনেমার পরিচালক Klim Shipenko ১২ দিন মহাকাশে অথাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটালান সিনেমার ৩০ মিনিটের একটা অংশের শুটিং এর জন্যে। সিনেমার বিষয় টি এরকম, একজন মহিলা ডাক্তার, যাকে মহাকাশে যেতে হয় মহাকাশচারী জীবন বাঁচাতে।
The Challenge সিনেমাটি সম্পর্কে:
- সিনেমাটির দুটি নাম ঠিক করা হয় The Challenge এবং Doctor's House Call. যদিও এখনো ফাইনাল নাম নির্বাচিত হয়নি।
- ডিরেক্টর - Klim Shipenko
- ভাষা - রাশিয়ান।
- স্ক্রিপ্ট লিখেছেন - Bakur Bakudaze এবং Klim Shipenko