পিএসসি বিগত ১৫ বছরের ইতিহাস প্রশ্ন সলভ - পর্ব ৩

◾শেরশাহের সেনাপতি কে ছিলেন - ব্রহ্মজিৎ গৌড়।

◾আমির খসরু কোন বাদ্য যন্ত্র ব্যবহার করতেন - সরোদ।

◾'অধীনতামূলক মিত্রতা নীতি' কে প্রবর্তন করেছিলেন - লর্ড ওয়েলেসলী।

◾ইন্ডিকা কে রচনা করেন - মেগাস্থিনিস।

◾নিন্মের কে দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন - বীরবল।

◾বুদ্ধ কবে জন্মগ্রহন করেন - খ্রী: পূ: ৫৬৩ অব্দে। 

◾শেষ মৌর্য সম্রাট কে ছিলেন - বৃহদ্রথ। 

◾কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেন - বলবন।

◾আইন-ই-আকবরী কে লিখেছিলেন - আবুল ফজল।

◾কাকে 'শের-ই-পাঞ্জাব' বলা হয় - লালা রাজপত রায়।

◾ভারতের কোন অঞ্চল প্রথম ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল এবং 'শহীদ' ও 'স্বরাজ' নামে নামকরন হয় - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

◾ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ হয়েছিল কবে - তুর্কি আক্রমনের সময়।

◾কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডরমলের নাম যুক্ত - জাবতি।

◾'তাকাভি' বলতে কি বোঝায় - কৃষক ঋন।

◾মুঘল সম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল - ফার্সি।

◾ভারতীয় জাতীয়তাবাদ কে প্রভাবিত করেছিল, এমন ধর্মীয় সংস্কার আন্দোলন হল - ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন।

◾'ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে, জাতীয়তা বোধের আত্ম সমাপর্ন'  উক্তি টি কার - সইফুদ্দিন কিচলু। 

◾ডান্ডি মার্চের সাথে কোন আন্দোলন শুরু হয় - আইন অমান্য আন্দোলন।

◾বিজয়নগর সম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় - হাম্পি।

◾ডেভিড হেয়ার ও আলেককজান্ডার ডাফের সহযোগীতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে - রাজা রামমোহন রায়।

 ইতিহাস সলভ পর্ব ২
 ইতিহাস সলভ পর্ব ১

Topic: History GK, WBPSC Preparation, WBPSC History GK Solve, Job Preparation